ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে অগ্নি প্রতিরোধের মহড়া


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২২ বিকাল ৬:১৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার (১২ জুন ) অগ্নি নির্বাপণ, উদ্ধার ও ভূমিকম্প বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মহড়া চলে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এবং পাবনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়ার আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে। 

দুর্ঘটনায় আক্রান্ত হলে সেখান থেকে উদ্ধারকরণ, আগুন লাগলে আগুন থেকে উদ্ধার প্রক্রিয়া, কুঁড়েঘরে আগুন লাগার পর আগুন নেভানো, পেট্রল পাম্পে আগুন লাগলে নেভানোর মহড়াসহ আরো কিছু মহড়া চলে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ২৫ জন সদস্যকে নেতৃত্ব দেন পাবনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন।

অগ্নি প্রতিরোধ মহড়ার উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, মহড়া মানে প্রস্তুতি। প্রতিটি কাজেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হয়। আজকের এই অগ্নি নির্বাপণ, উদ্ধার ও ভূমিকম্প মহড়ার মাধ্যমে আমরা সচেতন হতে পারব। ভূমিকম্পের বিষয়েও আমাদের প্রস্তুতি এবং এ ব্যাপারে আরো মহড়ার আয়োজন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফায়ার সার্ভিসের অগ্নি প্রতিরোধ বিষয়ের মহড়াটি প্রত্যক্ষ করেন এবং শিক্ষার্থীরা মহড়ার সাথে যুক্ত হন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন