ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রকাশ পেল কণ্ঠশিল্পী নিপার নতুন মিউজিক ভিডিও ‘কালা’


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১২-৬-২০২২ বিকাল ৬:২৩
মডেলিং ও মিউজিক ভিডিও নিয়ে নতুন গান ‘কালা’ শিরোনামে গানটিতে এককভাবে কণ্ঠ দিয়েছেন মাহমুদা ইয়াসমিন নিপা। নিপা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের মরিচারচালা গ্রামের সাংবাদিক কাজী মো. মকবুল হোসেনের মেয়ে।
 
নিপার শৈশব কেটেছে পল্লী এলাকায়। শৈশবে গান গাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। তখন তার দাদা এবং বাবা কিছুটা গানের সাথে যুক্ত ছিলেন। লোহাগাছিয়া বান সংগীত একাডেমি ও সাধুর বাজারের প্রতিষ্ঠাতা আলহাজ খালেকুজ্জামান খালেক সাইজির অনুপ্রেণায় সংগীত প্রশিক্ষক প্রবীর কুমার মল্লিকের কাছে তার গানের হাতেখড়ি। ক্লাস টু থেকে এভাবেই শৈশবে একটু একটু করে গানের দিকে অগ্রসর হন তিনি।
 
আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও ওয়ার্ল্ড ভিশনসহ তিনি ভিভিন্ন অনুষ্ঠানে সংগীত প্রতিযোগিতায় গান পরিবেশন করে চ্যাম্পিয়ন হন। এভাবে ধীরে ধীরে গানের প্রতি একটা টান নিজের ভেতরে লালন করতে থাকেন। কলেজ লাইফের শুরু থেকেই সারাদেশে স্টেজ কনসার্টে দর্শক মাতিয়ে গানের প্রতি ভালোবাসাকে প্রকাশ্যে নিয়ে আসেন এবং বিভিন্ন গুরুর কাছে গানের তালিম নেয়া শুরু করেন।
 
কণ্ঠশিল্পী নিপা শুধু গান নিয়ে যে ব্যস্ত এমনটি নয়, গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়েও। তিনি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ফাইনাল ইয়ারে আছেন।
 
সাংবাদিককন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার এই ‘কালা’ শিরোনামের গানটি শোনা এবং দেখার জন্য তার ভক্ত-শ্রোতাদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, আমার ‘কালা’ শিরোনামের মিউজিক ভিডিওটি দর্শকদের মনে জায়গা পাবে বলে আমি আশা রাখি ৷ দর্শকদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে আমি বিগত লম্বা সময় কাজ করে চলছি ৷ দর্শকদের মাঝে বিনোদন দেয়ার মাধ্যমে তাদের মনে জায়গা করে নিতে চাই ৷ দর্শকদের ভালোবাসা নিয়ে আমি আগামীতে অনেকদূর এগিয়ে যেতে চাই ৷ ‘কালা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি আশা করি দর্শকদের মনে জায়গা পাবে এবং তাদের ভালোবাসায় আমি অনেকদূর যেতে পারব৷ তাই দর্শকরা এই মিউজিক ভিডিওর গানটি দেখবেন এবং পাশে থেকে দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি৷
 
গানটি লিখেছেন প্রবাসী গীতিকার কবি শাহাবুদ্দিন রাব্বানী এবং মিউজিক ও সুর করেছেন শামীম মাহমুদ। টি প্রোডাকশনের (T production) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি রিলিজ হয়েছে। 

এমএসএম / জামান

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন