ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় অভিমান করে তরুণীর আত্মহত্যা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ১১:৫৬

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার তন্নি (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। তন্নি ওই এলাকার তাহির উদ্দিনের মেয়ে।  সোমবার (১৩ জুন) ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ। 

জানা গেছে, তন্নির বাবা তাহির উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। গত তিন দিন আগে তন্নির মা তার বাবার সাথে মোবাইল ফোনে ঝগড়া করে তন্নির নানাবাড়ি চলে যান। তখন থেকে তন্নি মানসিকভাবে ভেঙে পড়ে। রোববার সন্ধ্যার দিকে তন্নির বড় ভাই নজরুল ইসলাম তাকে বাড়িতে রেখে দোকানে গেলে তন্নি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।

দোকান থেকে ফিরে ঘরের দরজা লাগানো দেখে তার ভাই ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান তন্নি আত্মহত্যা করেছে। পরে তার ভাই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান স্থানীয় থানায় খবর দেন। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তন্নির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে কুলাউড়া থানার এসআই এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তন্নি তার পরিবারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী