ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ভোলার তজুমদ্দিনে মহনবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ২:৪৫
ভারতে মহানবী হজরত মুহম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হজরত মা আয়েশা (রা.)-এর নামে অপমানমূলক বক্তব্যের প্রতিবাদে ‘বিশ্বের সকল মুসলমান এক হও লড়াই কর, বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান’ এমন স্লোগানে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। 
 
সোমবার (১৩ জুন) সকাল ১০টায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে নবীপ্রেমের দৃষ্টান্ত দেখাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলাম অংশগ্রহণ করেন। 
 
দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিলটি তজুমদ্দিন সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে সমাবেশটি শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন উপজেলার সর্বস্তরের জনগণ। 
 
মিছিলপূর্ব সমাবেশে অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- তজুমদ্দিনে সর্বজন শ্রদ্ধেয় আলেম চাঁদপুর ইসঃ সিনিঃ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ ফকরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক আলহাজ ফজলুল হক দেওয়ান, বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোস্তাফিজুর রহমান মিয়া, চাঁদপুরের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মিন্টু, জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোসলেউদ্দিন,  চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমুখ।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন