সাংবাদিক রফিক সাদীর দুই মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কারে ভূষিত
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) শীর্ষক স্কিমের আওতায় ২০২০ সালের এসএসসি, এইচএসসি, ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষা বোর্ডের প্রাপ্ত জিপি গ্রেড অনুযায়ী মেধাতালিকায় উপজেলাভিত্তিক ১০ জনকে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারের জন্য মনোনীত করে শিক্ষা মন্ত্রণালয়।
উপজেলা শিক্ষা অফিস বরাবর প্রেরিত মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী তজুমদ্দিন উপজেলায় এইচএসসিতে ৬ জন, দাখিলে ২ জন ও আলিমে ২ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারে ভূষিত হন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও নগদ এসএসসিতে ১০ হাজার এবং এইচএসসিতে ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। উপজেলাভিত্তিক শিক্ষা বোর্ডের মেধা তালিকায় পুরস্কৃতদের মধ্যে ভোলার তজুমদ্দিনের দুজনই হলেন সাংবাদিক রফিক সাদীর কন্যা তজুমুদ্দিন হোসনে আরা চৌধুরী মহিলা কলেজের ছাত্রী সুরাইয়া সাথী রত্না এবং চাঁদপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী রুবাইয়া সাদি আলো।
এছাড়া আরো যারা মেধাতালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন- হোসনে আরা চৌধুরী মহিলা কলেজের ছাত্রী কাজী ইসরাত জাহান মিলি, হাফসা আক্তার, তজুমদ্দিন সরকারি কলেজের ছাত্র মো. রেজাউল করিম, মো. হাবিবুর রহমান, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের ছাত্র মো. নুর আলম, চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র জুবায়ের আল মাহমুদ, ছাত্রী তুহিনা বেগম, উত্তর চাচড়া মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ আহমেদ।
দৈনিক ইত্তেফাক, ডেইলি অবজারভারের সংবাদদাতা তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি মো. রফিক সাদী বলেন, মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী জানান, মনোনীত শিক্ষার্থীদের মোবাইল অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মন্ত্রণালয় থেকে সরাসরি পুরস্কারের টাকা প্রদান করা হবে।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied