সাভারে নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় হামলা, থানায় অভিযোগ
ঢাকার সাভারে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীককে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় পূর্বশত্রুতার জেরে মামুন হোসেন মাদবরের গাড়ি ভাংচুর করেছে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীর লোকজন। গতকাল রোববার (১২ জুন) রাত ১০টার দিকে এ ব্যাপারে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এর আগে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলো- বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার ইভা মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল (৩৫), আকরাইন এলাকার নজর আলীর ছেলে সোহেল রানা (৩৫), একই এলাকার তারেকসহ (৩০) অজ্ঞাত ১০-১২ জন।
ভুক্তভোগী হলেন- গাড়ির মালিক একই এলাকার মামুন হোসেন মাদবর ও তার গাড়িচালক কবির হোসেন। এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন মামুন হোসেন মাদবরের ভাতিজা মারকাজুল ইসলাম (আকাশ)।
অভিযোগ রয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে নৌকা প্রতীকের লোকজনকে নানাভাবে নাজেহাল ও হয়রানি করছেন বর্তমান চেয়ারম্যান সেলিম মণ্ডলের ভাইসহ তার সাঙ্গপাঙ্গরা।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মামুন হোসেনের ভাতিজা মারকাজুল ইসলাম ও তার গাড়িচালক খাগান এলাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে একটি নোয়া গাড়ি যোগে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা তাদের গতিরোধ করে মামুন হোসেন মাদবরকে গাড়ির ভেতর খোঁজাখুঁজি করে আর বলে, ‘মামুন কই, ওরে আজ মেরে ফেলব।’ গাড়ির ভেতরে মামুন না থাকায় গাড়ির চালক কবিরকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করতে থাকে। পরে গাড়ির পেছনে ভাংচুর চালিয়ে গাড়ির ব্যাকলাইট ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করে। পরে স্থানীয়দের সহায়তায় গাড়ির চালককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে রাতে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
এ ব্যাপারে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. দিদার হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, অভিযোগের কপি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied