ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে আরেক কন্টেইনার ডিপোতে আগুন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৬-২০২২ সকাল ৮:৩৪

চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে রাখা কন্টেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে পতেঙ্গা ভারটেক্স কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবিলাইজেশন অফিসার কফিল উদ্দিন আহমেদ।

তিনি জানান, রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাটগড়ের ভারটেক্স ডিপোতে যাই। ওখানে একটি তুলার কনটেইইনারে ধোঁয়া দেখা গিয়েছিল। আমরা গিয়ে কনটেইনারটি সরানোর জন্য বলি। ডিপোর লোকজনই কনটেইনারটি সরিয়ে তার আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো পানি দিতে হয়নি। পানি দিলে তুলা নষ্ট হয়ে যায়। তাই পানি ছেটানো হয়নি।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর একপর্যায়ে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হন দুই শতাধিক মানুষ। তাদের বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন