ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হাকালুকি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ১২:৫৫

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় হাকালুকি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর এইচএসসি পরীক্ষার্থী তানিম সিদ্দিকী (২০) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জুন) দুপুর দুইটায় জানাজা শেষে নিজ গ্রামে তার লাশ দাফন করা হয়েছে।

এরআগে সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাটেরার হাকালুকি হাওরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা হয়। এর আগে, সোমবার বিকেল ৪টার দিকে ভাটেরার শাহমীর এলাকায় নৌকা ডুবিতে নিখোঁজ হন তানিম। এদিকে, তানিমের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তানিম বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। এ বছর ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে ভাটেরার ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে তানিম নৌকা যোগে হরিপুর থেকে শাহমীর এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে শিরনি খেতে যায়। সেখানে খাওয়াদাওয়া শেষে বিকেল ৪টার দিকে ফেরার পথে নৌকাটি হঠাৎ ডুবে যায়।

এতে তার বন্ধুরা সাঁতরে পানি থেকে উঠতে সক্ষম হলেও তানিম পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে বিকেল থেকে স্থানীয়ভাবে উদ্ধার কাজ চালিয়ে রাত ১০টার দিকে তানিমের লাশ উদ্ধার করে এলাকাবাসীরা।

 
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, হাকালুকি হাওরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী