ভূঞাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালন
‘মুক্ত আকাশে মানবতার ঘুড়ি, স্বেচ্ছায় মোরা রক্তদান করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালন ও র্যালি করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঘুড়ি ফাউন্ডেশন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পৌর শহরের ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়।
এরপর বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ভূঞাপুর থানা মোড় ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বর ঘুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে গিয়ে র্যালিটি সমাপ্ত করেন তারা। পরে সেখানে রক্তদানে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে সংগঠনটি।
ঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহজাবিন তাসনিম মুনিয়ার সার্বিক সহযোগিতায় বিশ্ব রক্তদাতা দিবসের র্যালিতে ঘুড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামিউল সাদিদ, সদস্য কাওসার আল মামুন, খালিদ, এমিয়া, মীম ও হাবিবসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও র্যালিতে অংশ নেন।
এদিকে, ‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে বিকেলে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়করে সিরাজকান্দি বাজার এলাকায় বর্ণাঢ্য র্যালি করেছে আল-কারীমু মানব কল্যাণ ফাউন্ডেশন। পরে দোয়া মাহফিলসহ একটি অসহায় পরিবারের হাতে মুদি দোকান (টং ঘর) হস্তান্তর করে সংগঠনটি।
এমএসএম / জামান
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও