নাটোরে মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ ৬ জনের কারাদণ্ড
নাটোরে মাদক সেবনের দায়ে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার উত্তর চৌকিরপাড় ও রথবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
দণ্ডপ্রাপ্তরা হলো, বড়হরিশপুর এলাকার সাইদুর রহমানের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান সাকিব, একই এলাকার আবেদুর রহমান মুক্তার ছেলে আবিদ রহমান, হাজরা নাটোর এলাকার আলী আকবরের ছেলে আশিক ইসলাম, উত্তর চৌকির পাড় মহল্লার আবুল খায়েরের ছেলে ফয়সাল হোসেন এবং রথবাড়ি এলাকার আসাদুজ্জামান চাইনিজ ও তার ছেলে আশিকুর জামান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন জানান, উত্তর চৌকিরপাড় এলাকায় থেকে মাদক সেবনের সময় সোহানুর রহমান সাকিব, আবিদ, আশিক ও ফয়সালকে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অন্যদিকে রথবাড়ি এলাকা থেকে একগ্রাম হিরোইনসহ আসাদুজ্জামান চাইনিজ ও তার ছেলে আশিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (ক) অনুযায়ী গাঁজা রাখার দায়ে ৪ জনকে ১৫ দিন ও হিরোইন রাখার জন্য ২ জনকে ২০ দিন কারাদণ্ড প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত