ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জে দ্বিতীয় দফার বন্যায় ১০ হাজার মানুষ পানিবন্দি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১০:৬

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

এরই মধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজারসহ চারটি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ১০ হাজার মানুষ।

জানা গেছে, টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারা বাজারসহ ৪ উপজেলার মানুষ। ঘরের ভেতরে পানি উঠে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। অনেকে আবার টিনের বড় ড্রামগুলোকে নৌকা হিসেবে ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

এদিকে, সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিননগর, পুরানপাড়া, বড়পাড়া এলাকার রাস্তাঘাট বানের পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বানের পানিতে ডুবে গেছে।

পানিবন্দি মানুষ জানান, ঢলের পানি ঘরের ভেতরে থাকায় রান্না করার সুযোগও নেই। চুলাও পানির নিচে তলিয়ে গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা সৃষ্টি হয়েছে। সেজন্য জেলার ১২টি উপজেলায় ইতোমধ্যে ২০ মেট্রিক টন করে খাদ্যসামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে।

জামান / জামান

‎৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে ‎কুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ

কাদা-পানির দুর্ভোগ শেষ, স্বস্তির পথে ঠাকুরভোগ

ভূরুঙ্গামারীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার অনুষ্ঠিত

হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

ডামুড্যায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

বাঘায় রাতভর অভিযান: চুরি মামলার পলাতক আসামি মিশন গ্রেফতার, উদ্ধার চোরাই অটোভ্যান

টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো হাজির মাজার বস্তি,পুনরুদ্ধার রাজউকের প্লট

মাদারীপুরের কালকিনিতে চুরিকৃত স্বর্ণালঙ্কার-নগদ টাকা উদ্ধার: গ্রেফতার-২

রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি

জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর-

জায়গা নিয়ে বিরোধে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কাঁদলেন যুবদল নেতা

শালিখায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত সুন্দরবন