৬ জুলাই থেকে রাজধানীতে বসবে অস্থায়ী কোরবানির পশুর হাট
রাজধানীতে এবার ১৮ স্থানে বসবে কোরবানির পশুর হাট বসবে। অস্থায়ী এ পশুর হাট বসবে আগামী ৬ জুলাই থেকে। হাটে ঈদের দিনসহ মোট পাঁচ দিন চলবে পশু বেচাকেনা।
ঢাকার দুই সিটি করপোরেশনের অধীনে এবার মোট ১৮টি অস্থায়ী পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ৮টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় বসবে ১০টি হাট।
দুই সিটির কর্মকর্তারা বলছেন, ঈদের আগে চার দিন ও ঈদের দিনসহ মোট পাঁচ দিন অস্থায়ী পশুর হাট বসবে। এছাড়াও ক্রেতারা গাবতলীতে ডিএনসিসির পশুর হাট এবং সারুলিয়ায় দক্ষিণ সিটির স্থায়ী হাট থেকে কোরবানির পশু কিনতে পারবেন। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, বরাবরের মতো এবারো তারা ঈদুল আজহার চার দিন আগ থেকে ঈদের দিন পর্যন্ত হাট বসোনোর অনুমতি দেয়া হবে। এবার আমাদের অধীনে ১০টি অস্থায়ী হাট বসবে। দুটি বাদে সবগুলো হাটের কার্যাদেশ হয়ে গেছে। শুধু আমুলিয়া ও রহমতগঞ্জ হাটের কার্যাদেশ হয়নি।
অপরদিকে ডিএসসিসির সম্পত্তি বিভাগ জানিয়েছে, তাদের ৮টি হাটের মধ্যে পাঁচটি হাটের ইজারা হয়ে গেছে। বাকি তিনটিও হওয়ার অপেক্ষায় আছে।
ডিএসসিসির অধীনে ১০টি অস্থায়ী হাট হলো- লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের এলাকা।
ডিএনসিসির আওতায় ৮টি অস্থায়ী পশুর হাট হলো- ভাটারা (সাইদনগর) পশুর হাট, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন ৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই থেকে এইচ পর্যন্ত এলাকার খালি জায়গা এবং ৩০০ ফিট সড়কসংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল-যমুনা হাউজিং কোম্পানির খালি জায়গা, দক্ষিণখানের কাঁচকূড়া ও এর পাশে ব্যক্তিগত মালিকানাধীন খালি জায়গা।
জামান / জামান
ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭
উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড
শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন
রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস
আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক