কুতুবদিয়ায় ইউএনওকে দিয়ে শুরু প্রথম ডিজিটাল জনশুমারি
কক্সবাজারের কুতুবদিয়ায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যাঁ নিজের তথ্য সরবরাহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি নিজেই ডিজিটাল ডিভাইস ব্যাবহার করে তথ্য ফরম পূরণ করেন। খানার যাবতীয় তথ্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. কফিল উদ্দিন কবির, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা শুমারী সমন্বয়কারী মিনহাজুল ইসলাম, জোনাল ম্যানেজার শ্যামল দে, আইটি সুপার ভাইজার জাহেদুল ইসলাম, সুপার ভাইজার নিপা দাস ও গণনাকারী শাহরিয়ার আশফাক প্রমুখ।
এ সময় ইউএনও বলেন, সঠিক ও নির্ভুল জনশুমারি দেশের পরিকল্পিত উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলের উচিত জনশুমারি গণনাকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা।
উপজেলা শুমারি সমন্বয়কারী মিনহাজুল ইসলাম বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে চার দিনব্যাপী ২ ধাপে ২৪৮ জন গণনাকারী ও ৪৬ জন সুপারভাইজারকে সফলভাবে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২১ জুন পর্যন্ত।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied