ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টাকা চেয়ে না পাওয়ায় পাবনায় ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১২:২২

টাকা চেয়ে না পাওয়ায় পাবনার আটঘরিয়ার শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে মাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত সূর্য খাতুন (৪০) উপজেলার পুকুরপাড়া গ্রামের সিফাত প্রামাণিকের স্ত্রী ও চকতারাপাশা গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে।

নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ছেলে সাইদুল প্রায়ই টাকার জন্য মাকে মারধর করত। গতকাল মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় ছেলে সাইদুল তার মাকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। একপর্যায়ে সূর্য খাতুন অজ্ঞান হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান। বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য সাইদুল তার মৃত মায়ের মুখে  বিষ ঢেলে আত্নহত্যা বলে প্রচার করে।

নিহতের ভাই রওশন আলী অভিযোগ করে বলেন, তার বোনকে প্রায়ই ছেলে সাইদুল টাকার জন্য মারপিট করত। এ বিষয়ে একাধিকবার এলাকায় গ্রাম্য সালিশি বৈঠকও হয়। তার অভিযোগ, বেদম মারপিট করে তার বোনকে হত্যা করা হয়েছে। বোন হত্যার বিচার দাবি করেন তিনি।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মৃত নারীর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন