তাড়াশে প্রাণনাশের হুমকি দেয়ায় নিরাপত্তা চেয়ে থানায় জিডি
সিরাজগঞ্জের তাড়াশে প্রাণনাশের হুমকি দেয়ায় থানা জিডি করেছেন উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের ইঞ্জিনিয়ার এসএম নাসিম (জিডি নং ৩৬১/২২, তাং ১৫-০৬-২২)।
জিডি সূত্রে জানা গেছে, বিবাদী ওই গ্রামের হাজী মো. আবুল কাশেম সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার (৫২), আব্দুল হান্নান সরকার (৪৮), মোকতার হোসেন সরকার (৪২) পূর্ব থেকেই বাদীর সাথে জমিজমা নিয়ে শত্রুতা করে আসছেন। এরই জের ধরে গতকাল মঙ্গলবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ওই গ্রামে প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আলোচনা চলাকালে বিবাদীগণের সাথে তর্কবিতর্ক হয়। এ সময় তারা এসএম নাসিমকে প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে বাদী এসএম নাসিম বলেন, আমার সাথে তারা দীর্ঘদিন যাবৎ গায়ে পড়ে শত্রুতা করে আসছেন। সর্বশেষ স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে আমাকে না আসার জন্য বাধা দেন। এতে আমি না মানলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ বিষয়ে থানায় জিডি করেছি।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল৷ ইসলাম বলেন, এসএম নাসিম নামে এক ব্যক্তি থানায় একটি জিডি করেছেন। তদন্তপূর্বকিএ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার