ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ী বাদশা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ২:৩৩

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর, সোনাতলা ও বিল বোয়ালিয়ায় স্থানীয় যুব কমিটির আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা আলাদা নাম ও ভিন্ন ভিন্ন রংয়ের আটটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সোনাতলা ও বিল বোয়ালিয়ায় ছিল হাজারও মানুষের ঢল। তার মধ্যে দেখতে আসা নারী ও শিশুর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এ ঐতিহ্য খেলা দেখতে আসেন দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ। এ খেলাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে আনন্দ ও উৎসবে মেতে ওঠে উৎসুক জনতা।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় নানা সাজে সজ্জিত হয়ে টগবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রং-বেরংয়ের ঘোড়া। এ খেলা উপভোগ করতে ইউনিয়নবাসীসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আসেন হাজার হাজার মানুষ। পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে আসা ৮টি ঘোড়া এ খেলায় অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে ঘোড়ার দৌড় ও সাওয়ারীদের রণকৌশল উপভোগ করতে হাজির হন হাজারো দর্শনার্থী। 

উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামের ইউপি সদস্য আজিজুর রহমানের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বাংলার সাংস্কৃতি ধরে রাখতে হলে প্রতিটি এলাকায় এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা খুবই প্রয়োজন। আগামীতেও এ ধরনের খেলার আয়োজন করা হবে। ঘোড়দৌড় প্রতিযোগিতা একটি প্রাচীন ঐতিহ্য। আমি আশা করব এই ঐতিহ্য যেন ধরে রাখা হয়। ঘোড়াদৌড় প্রতিযোগিতা মানুষ পছন্দ করে বলেই আজও হাজারও মানুষের ঢল। আগামীতেও এ ধরনের খেলার আয়োজন করা হবে। সকলের সহযোগিতা থাকলে এ ধারা অব্যাহত থাকবে। বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম স্থান অধিকার করা অভয়নগর উপজেলার (বাদশা, সাদা রং) ঘোড়ার মলিক নিছার ফকিরের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করে অভয়নগরের হাজী জামাল চৌধুরীর ঘোড়া পাখি-২। তৃতীয় স্থান অধিকার করে মহম্মদপুরের মিজানুর রহমানের ঘোড়া কালাচাঁদ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আকরাম হোসেন, এএসআই রিপন হালদার, আয়ুব হোসেন, রাশেদ আলী মোড়ল প্রমুখ।

আয়োজকরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এ আয়োজন।

ঘৌড়দৌড় দেখতে আসা কলেজছাত্রী মাহিমা আক্তার মিম বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে এসে আমার খুব ভালো লেগেছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে হবে। করোনার কারণে এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়নি। এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় নারী-পুরুষের পাশা পাশি শিশুরাও খুব আনন্দ পেয়েছে।

এমএসএম / জামান

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা