ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ৪:৪৫

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি (২০২২-২৪) গঠন করা হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নির্ধারিত সাধারণ সভায় নতুন কমিটির নেতৃবন্দের নাম ঘোষণা করা হয়।

এর আগে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দের (আরটিভি) সভাপতিত্বে ও সহ-সভাপতি তাজুল ইসলাম সানির (জবাবদিহি) পরিচালনায় সভায় সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (ভোরের দর্পণ) পূর্ববর্তী বছরের আয়-ব্যয় ও বিভিন্ন বিষয়ে সকলকে অবহিত করেন।

এ সময় বক্তব্য রাখেন- শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আলমাগীর হোসেন (কণ্ঠবাণী), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন (ভোরের ডাক), মোক্তার হোসেন, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, আব্দুল খালেক, মাসুদ রানা, সেলিম শেখ, এনামুল হক আকন্দ (মানবজমিন), এসএম জহিরুল ইসলাম, রাকিবুল হাসান আকন্দ, আবু সাঈদসহ অন্য সদস্যবৃন্দ।

পরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ (ডেইলী স্টার) এবং অপর উপদেষ্টা আলমাগীর হোসেন (কণ্ঠবাণী) সকলের উপস্থিতিতে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। 

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি আনিছুর রহমান শামীম (বাংলাদেশ জার্নাল), সহ-সভাপতি তাজুল ইসলাম সানি (জবাবদিহি), সাধারণ সম্পাদক সেলিম শেখ (আমাদের কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক (শেয়ার বিজ), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (সবুজ নিশান), দপ্তর সম্পাদক এসএম জহিরুল ইসলাম (আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (শিরোমণি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ (মর্নিং গ্লোরি), কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন (গণমুক্তি), রায়হানুল ইসলাম আকন্দ (আরটিভি), এমদাদুল হক (ভোরের দর্পণ) এবং মোফাজ্জল হোসেন ভূঁইয়া (দেশের কণ্ঠ)।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাউন্সিলর কামরুজ্জামন মণ্ডল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি,  শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা