ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

'দুই যুগ পর এবার ভোট দিতে পারলাম’


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:১৪

‘ভোট দিতে ভুলেই গিয়েছিলাম। দুই যুগেরও বেশি হবে ভোট দিতে পারিনি আমরা।’ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মহাদেবপুরের মানুষ এভাবেই বলছিলেন ভোটকেন্দ্রে ভোট দিতে এসে। খাদিজা বেগম, মরিয়ম খাতুন, রাহেলা বেগম, সালমা খাতুন, শামসু, মোশারোফ হোসেন, শাহীন হোসেনসহ অসংখ্য ভোটার তাদের অনুভূতি ব্যক্ত করছিলেন এভাবেই। 

বুধবার (১৫ জুন ) ভাঁড়ারা ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সুলতান মাহমুদের নেতৃত্বে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া প্রহরায় দীর্ঘ ২৫ বছর পর মহাদেবপুর গ্রামের ভোটাররা তাদের  ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুবই খুশি। সারিবদ্ধ লাইনে থাকা ভোটররা সাংবাদিকদের জানালেন, ইউনিয়ন পরিষদের ৫টি নির্বাচনে তারা তাদের ভোট দিতে পারেননি। এবার পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপে তারা ভোট দিতে পেরেছেন। 

সাংবাদিকদের কাছে এ গ্রামের বোটাররা বললেন, যেবারই বাড়ি থেকে  ভোট  দেয়ার জন্য কেন্দ্রের উদ্দেশ্যে বের হয়েছি, তখনই কেন্দ্রের দূর থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের ভোট দিতে দেয়া হয়নি। দীর্ঘ ২৫ বছর এ গ্রামের  কেউ ভোট দিতে পারেনি। এত বছর পর কেন্দ্রে এসে ভোট দিতে পেরে খুব আনন্দিত আমরা। 

নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সুলতান মাহমুদ বলেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী প্রার্থী আবু সাঈদ খান পরপর চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, বিগত ২৫ বছরে মহাদেবপুর গ্রামের ভোটাররা এই কেন্দ্রে আসতে পারেননি। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে মহাদেবপুর গ্রামবাসীকে ভোটকেন্দ্রে আনতে পেরে ভালো লাগার শেষ নেই। 

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের ঐকান্তিক প্রচেষ্টা, কর্মতৎপরতা এবং বলিষ্ঠ পদক্ষেপের কারণে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে বলে কেন্দ্রে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, মানুষ ভোট দেবে, কেন্দ্রমুখী করতে যা যা করার দরকার সেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন