আড়াইহাজারে মাদক বিক্রি নিয়ে দুই গ্রুপের সশস্ত্র মহড়া
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপ অস্ত্রের মহড়া দিয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতংক বিরাজ করছে ।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে ওস্তাদ সোহেল গ্রুপ সাগরেদ আলী গ্রুপ দু’দলে ভাগ হয়ে একে অপরকে ঘায়েল করতে টেঁটা, বল্লম, রামদা, যুইত্তাসহ নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখেই উভয়পক্ষ পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন আলী হোসেন নবনির্বাচিত মেম্বার সোহেল এর ফেন্সিডিলের কারবার সামলাতো। কমিশন নিয়ে গন্ডগোল হওয়ায় আলী নিজেই মাদকের কারবার শুরু করে। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে বর্তমানে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। বালিয়াপাড়ার পাশের গ্রামে উৎরাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে মাদকের হাট। বিকেল থেকে মাদক বিক্রেতাদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যা থেকে জমে উঠে বেচাকেনা। বিদ্যালয় প্রাঙ্গণেই নেশার আড্ডাস্থল। আশপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা ভিড় জমায় এই হাটে। বিদ্যালয়ের বারান্দা, চিপা-চাপায় তিলধারণের ঠাঁই থাকে না। রাতের বেলায় মনে হবে বয়স্কদের নৈশস্কুল চলছে। আসলে তা নয়। নেশাখোররা শ্রেণিকক্ষের বাইরে কেউ গাঁজা টানে, কেউ ইয়াবা সেবন করে ঝিম মেরে বসে থাকে। কেউবা ফেনসিডিলের ভাগাভাগি নিয়ে খিস্তি-খেউর দিচ্ছে।
উৎরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানা জামান, তার স্কুলে মাদক বিক্রি বন্ধের জন্য গত ২৪ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন। এতেও কোনো কাজ হয়নি।
আড়াইহাজার থানার ওসি মো. আজিজুল হক হাওলাদার ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তার কাছে ছুটে আসেন। গ্রামবাসীকে আশ্বস্ত করে ওসি জানান, বালিয়াপাড়া ও পাশের গ্রাম উৎরাপুরা প্রাইমারি স্কুলে মাদকের আস্তানা থাকবে না। মাদকের শেকড় উপড়ে ফেলব। এই সময় ওসির সাথে কয়েকশ গ্রামবাসী গিয়ে মাদকের আস্তানা বন্ধ করে দেন। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম জানান, মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে এরকম প্রমাণ পেলে প্রচলিত আইনের আওতায় আনা হবে ।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied