জৈন্তাপুরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
জৈন্তাপুরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারো বন্যায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বহু বসতবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সারী ও বড় নয়াগং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে নিজপাট, জৈন্তাপুর ও চারিকাটা ইউনিয়নের নিম্নাঞ্চলের রাস্তাঘাট স্কুল কলেজ পানিতে তলিয়ে গেছে। উপজেলার আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজ, বিরাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুলটিরপাড়াসহ আরো অনেক স্কুলে পানিতে তলিয়ে গেছে। নিচু এলাকার অনেকের বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। টানা বৃষ্টি পাতের ফলে জৈন্তাপুর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
উপজেলারর নিচু এলাকার জনসাধারণ কে সর্তক থাকতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যায় স্কুলের অর্ধ বার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে। জৈন্তাপুর,নিজপাট ইউনিয়নের বেশির ভাগ গ্রামে পানি প্রবেশ করেছে।
এদিকে, উপজেলার চারিকাটা ইউপির বাউর ভাগ দক্ষিনগ্রাম এলাকায় ৭টি পাহাড়-টিলা ধসের ঘটনায় একজন আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানান, অব্যাহত বৃষ্টিপাতের ফলে আবারো বন্যায় আশংকা রয়েছে। কিছু কিছু এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।
এমএসএম / জামান
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
Link Copied