ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ১২:২

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিতে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়। রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন লাইনচ্যুতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বগিটি উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন