ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মানসিক হাসপাতালের সাবেক পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে ৬ মামলা দায়ের


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ৪:১

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাতের অভিযোগে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসসহ ৫ জনের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার (১৫ জুন) বিকেলে দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল আলম সরকার বাদী হয়ে মামলাগুলো করেন।

মামলার অন্য আসামিরা হলেন- জেলার সাবেক বিপণন কর্মকর্তা (বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ে কর্মরত) হুমায়ুন কবীর, হাসপাতালের খাদ্যসরবরাহ ঠিকাদার এইচ এম রেজাউল, এইচ এম ফয়সাল ও এইচ এম আরফিন। এ তিন ঠিকাদার সহোদর, তাদের বাড়ি পাবনা শহরে।দুদকের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠিকাদারেরা ২০১৭-১৮, ২০১৮-১৯ অর্থবছরে যোগসাজশ করে নির্ধারিত মূল্যের চেয়ে বশি মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে মামলার সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বলেন, দীর্ঘ অনুসন্ধান শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় মামলাগুলো করা হয়েছে। মামলার তদন্ত দুদক করবে। তদন্ত  শেষে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতালে ঠিকাদারি করে সেবা  দেয়ার নামে নিম্নমানের পণ্য ও খাবার সরবরাহ করে নিজেরা ফায়দা লুটেছেন। নিরীহ রোগীদের  সাথে প্রতারণা করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রফেসর ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস বলেন, আমি বিষয়টি জানতাম না। আপনার কাছ থেকেই মামলার বিষয়টি প্রথম শুনছি। আমি কোনো অনিয়ম করিনি। সব কিছুই নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন