বাঘায় শিক্ষকের পিটুনিতে মাদ্রাসাছাত্র জখম
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম দক্ষিণপাড়ার মো. জিল্লুর রহমানের ছেলে জুবায়ের রহমানকে (৯) ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে জখম করেছেন মাদ্রাসা শিক্ষক শাহরিয়ার ওরফে ডলার (২০)। লেখাপড়ার জন্য ওই শিক্ষক অতিমাত্রায় পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি বলেন, মাদ্রাসা শিক্ষক ছাত্রকে খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে জখম করেছে। একটি খুবই দুঃখজনক ঘটনা। তার সঠিক বিচার হওয়া উচিত।
এ ঘটনায় মনিগ্রাম দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মো. জিল্লুর রহমান বাদী হয়ে থানায় লিখেত অভিযোগটি করেন। বাঘা থানা পুলিশ বুধবার (১৫ জুন) রাতেই অভিযোগের ভিত্তিতে শিক্ষক মো. শাহরিয়ার ওরফে ডলারকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার বলিহার সৈয়দপুর গ্রামস্থ আল কারিম হিফাজুল কুরআন মাদ্রাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে পড়ত ছাত্র জুবায়ের রহমান। একই মাদ্রাসার শিক্ষক মেজবাহ ওয়াদুল শাহরিয়ার ওরফে ডলার। শিক্ষক শাহরিয়ার মনিগ্রাম তুলশীপুর গ্রামের আবু আফজাল বাবুলের ছেলে। উক্ত মাদ্রাসার ঘরের ভেতরে শিক্ষক ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ছাত্রকে মারধর করেন। ছাত্রটি বর্তমানে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
বাঘা থানার ওসি (তদন্ত) মুহ. আ. করিম হোসেন বলেন, এ বিষয়ে ছাত্রের বাবা বাদী হয়ে শিশু আইনের ২০১৩ সালের ৭০ ধারায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শাহরিয়ার হোসেন ডলারকে আটক করে আজ (বৃহস্পতিবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি
গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
Link Copied