রূপপুর পারমাণবিক প্রকল্পে শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতর চুল্লিতে কাজ করার সময় বুকের উপর ডিবি বক্স পড়ে বৃহস্পতিবার রাতে এক শ্রমিক মারা গেছেন।
নিহত আনোয়ার হোসেন (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর গ্রামের মৃত খান্নু সরদারের ছেলে।আনোয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদার স্কিম কোম্পানির শ্রমিক ছিলেন।
প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান,‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আনোয়ার প্রকল্পের ভেতরে কাজ করছিলেন। চুল্লিতে কাজ করার সময় দুর্ভাগ্যবশত: ডিবি বক্স তার বুকের উপর পড়ে গেলে তিনি গুরুতরভাবে আহত হন। তাৎক্ষণিক ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে ওসি যোগ করেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন