বাঘায় এসএসসি পরিক্ষার্থী রাজুর আত্মহত্যা
রাজশাহীর বাঘায় এসএসসি পরিক্ষার্থী রাজু আহমেদ (১৭) আত্নহত্যার ঘটনা ঘটিয়েছে। রাজু আহমেদ বাঘা পৌরসভাধীন দক্ষিণ গাঁওপাড়ার মোঃফারুক হোসেন এর ছেলে বলে জানা যায়। গতরাত সারে ১০ ঘটিকা হইতে অদ্য তারিখ ১৭/০৬/২২ ইং সময় অনুমান রাত ৩ ঘটিকার মধ্যে রাজু আহমেদ আত্মহত্যা করেছে বলে ধারণা করছে বাড়ীর লোকজন।
ভিকটিমের বড় ভাই রাসেল জানায়,গত কাল তারিখ ১৬/০৬/২২ ইং সময় অনুমান ১০ ঘটিকায় রাতের খাবার খেয়ে ঘুমানোর আগে বাড়ি থেকে একটি গামছা কাঁধে করে নিয়ে মোবাইল ফ্লাক্সি লোড দেওয়ার কথা বলে বের হয। ছোট ভাই রাজু অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করতো। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে বাড়ীর কারও নিষেধ শুনতো না। রাতের খাবার খেয়ে
সবাই ঘুমিয়ে পড়ি। অদ্য তারিখ ১৭/০৬/২২ ইং সময় অনুমান ৩ ঘটিকার আমার ঘুম ভাংলে ছোট ভাইকে ঘরে না দেখতে পেয়ে বাড়িতে সবাইকে জানায়।বাড়ীর লোকজন সকলেই খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে আম গাছে গামছা দিয়ে ফাঁস নিয়ে ঝুলতে দেখি।পরে বাড়ির আশেপাশের লোকজন এসে স্থানীয় কাউন্সিলর কে খবর দেয়। কাউন্সিলর এসে বাঘা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, করে। ঘটনার স্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নজরদারি অব্যাহত রয়েছে।
বাঘা থানার ওসি(তদন্ত) মুহঃআব্দুল করিম বলেন, ভিকটিম রাজু এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো।অতিরিক্ত মোবাইলে আসক্তি ছিলো সে। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে এবং বাঘা থানায় একটি ইউডি মামলার রজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি
গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
Link Copied