ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিলেটে ভারি বৃষ্টিপাত, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ৩:২০

এমনিতেই বন্যার কারণে নাজুক সিলেটের পরিস্থিতি। এর মধ্যেই অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে নাকাল সিলেটের মানুষ। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। শনিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট নগরের অনেক এলাকায় নতুনভাবে পানি প্রবেশ করেছে।

সরেজমিনে সিলেট নগরের মদীনা মার্কেট, সুবিধবাজার, বাগবাড়ি, সুবিদবাজার, বন কলাপাড়া আম্বরখানা, চৌহাট্টাসহ অনেক উঁচু এলাকা পানির নিচে তলিয়ে যেতে দেখা যায়। এ সময় প্রবল স্রোতে পানি প্রবেশের কারণে এসব এলাকার বাসিন্দাদের আতঙ্কিত দেখা গেছে।

নগরের সুবিদবাজারের বাসিন্দা আবুল খায়ের বলেন, এত প্রবল স্রোতে সিলেট নগরীতে পানি প্রবেশ করতে এর আগে দেখিনি। এসব পানি হয়ত পাহাড়ি ঢলের কারণে আশপাশের উপজেলা তলিয়ে নগরীতে প্রবেশ করেছে।

ঘণ্টাখানেক সময়ে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়া নগরের ড্রেন-রাস্তা উপচে পানি প্রবেশ করায় অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীরা।

নগরীর দরগা মহল্লা এলাকায় স্থানীয় জাফরান রেস্টুরেন্টে কর্মরত জাফর আলী বলেন, এই এলাকায় বন্যার পানি প্রবেশ করে না। সকাল ৯টা থেকে অবিরাম ভারী বর্ষণে এই এলাকার রাস্তাঘাট ডুবে যায়। ড্রেন উপচে প্রবল স্রোতে পানি প্রবেশ করে। আর পানি বাড়লে আমার হোটেলেও পানি প্রবেশ করবে। সব মিলিয়ে খুব খারাপ অবস্থায় যাচ্ছে আমাদের সময়।

নগরের বাগবাড়ির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, এতো ভয়াবহ পরিবেশ আমি এর আগে দেখিনি। বন্যা হয়ে পানি বেড়েছে কিন্তু এরকম উজানি ঢল আর বৃষ্টিপাত একসাথে দেখিনি।

সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক ১০৮.৭  মিলিমিটার। সেখানে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৫৭ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ছিল ৪৭ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে দুুপুর ১২টা পর্যন্ত ছিল ১১০ মিলিমিটার। আজ আরও বৃষ্টি হবে বলে। আর এই অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত