ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গ্লোবাল টিভির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সাভা‌রে মানববন্ধন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৮-৬-২০২২ বিকাল ৫:২

গ্লোবাল টিভি ভবনের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও সন্ত্রাসী মুন্নার গ্রেফতারের দাবিতে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের সাংবাদিকরা। পরে বিভিন্ন পেশাজীবী সংগঠন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

গ্লোবাল টিভির সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাসানির সভাপতিত্বে সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিবেদক সোহেল রানা, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জাহিন সিংহ, এশিয়ান টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি দেওয়ান ইমন, সিএনআই নিউজের স্টাফ রিপোর্টার সোনাম উদ্দিন সোহেল, দৈনিক বর্তমান কথার উপ-সম্পাদক দিদারুল ইসলাম দিদার, সংবাদ সারাবেলার প্রতিনিধি রেদোয়ান হাসান, দৈনিক সকালের সময় পত্রিকার সাভার উপ‌জেলা প্রতিনিধি আহমেদ জীবন, দৈনিক বাংলা একাত্তর পত্রিকার প্রতিনিধি এসকে সুলতান ও বিপ্লব শান্ত, দৈনিক আজকের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আলী হোসেন, দৈনিক খবরপত্রের সাব্বির হোসেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি সীমা জাহান।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার হলে রাজধানীতে গ্লোবাল টিভি ভবনের সামনে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা কখনো ঘটত না। অবিলম্বে সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতার করা না হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া  হবে।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন সাভারে কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার