রূপগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তি চরমে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হাজার হাজার পরিবার। শুক্রবার (১৭ জুন) দুপুর থেকেই গ্যাস সংকটে পড়তে হয় গ্রাহকদের। বিকেলে পুরোপুরি বন্ধ হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের পর সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রূপগঞ্জের হাজার হাজার পরিবারকে।
গোলাকান্দাইল এলাকার গ্রাহক নাসির উদ্দিন বলেন, আজ দুদিন যাবৎ গ্যাস নেই। রান্নাবান্না টোটালি বন্ধ। হোটেল থেকে রান্না করা খাবার এনে খাচ্ছি। এভাবে কদিন থাকবে তা জানা নেই কারো। গ্যাস না থাকায় অনেক কষ্ট হচ্ছে ছোট শিশুদের। তাদের খাবারের বেশি সমস্যা হচ্ছে।
যাত্রামুড়ার গ্রাহক সাজিদুর রহমান জানান, হঠাৎ গ্যাস সরবারাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণে বাইরের লাকড়ির চুলয়ও রান্না করা সম্ভব হচ্ছে না। তাই হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। পুরো রূপগঞ্জের চিত্র একই। তাই হোটেলগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকে। আবার অনেকে শুকনা খাবার চিঁড়া, মুড়ি, রুটি, কলা খেয়ে দিন পার করছেন।
রূপসী এলাকার গৃহিণী অনামিকা বলেন, এভাবে না জানিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করায় চরম বিপাকে আছি আমরা। দ্রুত এর সমাধান হওয়া দরকার।
এ বিষয়ে তিতাস গ্যাসের জোবিও সোনারগাঁওয়ের যাত্রামুরা শাখার ব্যবস্থাপক মেজবাউর বলেন, আদমজী ইপিজেডের গ্যাস লিকেজের মেরামতের কাজ চলছে। মেরামতের কাজ আগামীকাল বিকেলের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই কাজ শেষ হলে সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied