খেলাঘর জাতীয় সম্মেলন-২০২২
খুলনা বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্যদিয়ে খেলাঘর খুলনা বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুন) সকালে যশোর মডেল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইদ্রিস আলীর সভাপতিত্বে ও খেলাঘর খুলনা বিভাগের সমন্বয়ক হাসানুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম-আহ্বায়ক সৌমেন পোদ্দার, সম্পাদক আমিনুল ইসলাম আকন, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক এনামুল ইসলাম জিন্নাহ, প্রবীণ খেলাঘর সংগঠক কাজী খালেদ, যশোর পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মুকুল, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ (বড় ভাই), সদস্য সচিব সৈয়দ আকমল হোসেন প্রমুখ।
সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন- বাবর আলী গোলজার (কেশবপুর), বিউটি বেগম (কেশবপুর), আমিনুর রহমান বুলবুল (কেশবপুর), সোহেল পারভেজ (কেশবপুর), চুয়াডাঙ্গার কাজল মাহমুদ (চুয়াডাঙ্গার), অধ্যাপক এনায়েত হোসেন (চুয়াডাঙ্গার), সোনিয়া আক্তার, রাশেদ আলী (কুষ্টিয়া), যশোর শহরের নাজমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের পক্ষ থেকে খেলাঘর সংগঠকদের মাঝে প্রথম অধিবেশন বিরতিতে নাস্তা এবং দ্বিতীয় অধিবেশনের পর দুপুরে খাদ্য পরিবেশন করে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সভাটি প্রবীণ ও নতুন খেলাঘর কর্মীদের মাঝে সেতুবন্ধনের মধ্যদিয়ে মিলনমেলায় রূপ নেয়।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান