সুনামগঞ্জে আটকে পড়া ঢাবির সেই ২১ শিক্ষার্থীকে উদ্ধার
সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্র-ছাত্রীসহ অন্যদের সেনাবাহিনীর সহায়তায় ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সিলেটে আনা হচ্ছে। রোববার (১৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন ঢাবির ২১ শিক্ষার্থী। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় গত শুক্রবার তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইনসে নেয়া হয়। সেখান থেকে তাদের লঞ্চযোগে সিলেটে পাঠানো হচ্ছিল। সেখান থেকে তাদের ঢাকা পাঠানোর কথা ছিল।
এর আগে সুনামগঞ্জে ঘুরতে গিয়ে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ২১ শিক্ষার্থীসহ প্রায় শতাধিক যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে আসা কপোতাক্ষ-অনির্বাণ লঞ্চটি গতকাল শনিবার মাঝ নদীতে নষ্ট হয়ে যায়। সে সময় তারা জাতীয় জরুরি সেবা হটলাইন ৯৯৯-এ কল দিয়ে প্রশাসনের সাহায্য চান।
ঘটনাস্থল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ জানিয়েছিলেন, সকালে (শনিবার) ঢাবির ২১ শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে কপোতাক্ষ-অনির্বাণ লঞ্চটি সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর দুয়ারাবাজার এলাকায় এলে লঞ্চটির তিনটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে লঞ্চটি নদীর মাঝখানে আটকা পড়ে।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি