ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ৪:১৫

স্টেশন থেকে পানি নেমে যাওয়ায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে স্টেশনে বন্যার পানি ওঠায় রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। রোববার (১৯ জুন) দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম রেল যোগাযোগ স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মিজানুর রহমান মিজান জানান, রোববার দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেন সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করেছে। ট্রেনটি বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখনো রেলস্টেশনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। জেনারেটর দিয়ে কার্যক্রম আপাতত চালানো হচ্ছে।

স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় শনিবার সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ রাখা হয়। তবে পানি নেমে যাওয়ায় রোববার (১৯ জুন) ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু করা হয়েছে।

রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার খায়রুল কবির বলেন, ঢাকা-সিলেট রেলপথে বন্যার পানি কিছুটা কমেছে। ফলে ৩টি লাইন ব্যবহার উপযোগী হয়েছে। 

এর আগে বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে রেলস্টেশন, বিমানবন্দরসহ নগরের বেশির ভাগ এলাকায় পানি ওঠে।

এছাড়া শুক্রবার বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত