১৭ কোটি মানুষের দৃষ্টি পদ্মার পাড়ে : এনামুল হক শামীম
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের আর্থিক সক্ষমতা ও সাহস বৃদ্ধি পেয়েছে। এই নির্মাণের মাধ্যমে বাংলাদেশ ৫০ বছর এগিয়ে গেল। পদ্মার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা তৈরি হলো। আগামী ২৫ জুন ১৭ কোটি মানুষের দৃষ্টির মোহনা হবে পদ্মার পার। আজ রোববার (১৯ জুন) শরীয়তপুর জেলা প্রশাসনের সাথে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতু শুধু ইট-পাথর আর স্টিলের সেতু নয়, এটি আমাদের আবেগ, ভালোবাসা ও আত্মবিশ্বাসের প্রতীক। স্বাধীনতার পর আমাদের এটি বড় অর্জন। এই প্রকল্পের মাধ্যেমে জনগণের সাথে সরকারের সম্পর্ক আরো মজবুত হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন জনগণের সাড়া না পেলে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো না। এ সেতু নির্মাণের ফলে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠান স্মরণকালের সেরা হবে জানিয়ে উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সেতুর দক্ষিণপাড়ের ২১ জেলার মানুষের মধ্যে আনন্দের বন্যা শুরু হয়েছে। সবাই উদ্বোধনী অনুষ্ঠানে শরিক হতে চান। সংযুক্ত হতে চান ইতিহাসের সাক্ষী হিসেবে। এজন্য যারা প্রবাসী তারাও যোগাযোগ রাখছেন। কেউ কেউ ইতোমধ্যে দেশে ফিরেছেন। ফেরার অপেক্ষায় অনেকে। কাজেই এখন পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা অনুষ্ঠান হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় ছিলেন বলেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখান, সেটাকে বাস্তবায়ন করেন। তিনি আগামী প্রজন্ম নিয়ে ভাবেন। তার সততা ও দক্ষতা এবং মেধার কারণে এশিয়া মহাদেশের নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখেন। তিনি সেরাদের সেরা প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক ও পারভিন হক সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ জেলা প্রশাসনের সব ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied