ওসির কারণে রক্ষা
আড়াইহাজার থানার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা গেটের সামনে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন আনন্দ ভূঁইয়া (২৭) নামে এক যুবক। শনিবার (১৮ জুন) বিকেলে ঘটানাটি ঘটে। পরকীয়া প্রেমিকের সঙ্গে তার স্ত্রী চলে গেছেন, এ খবরে তিনি তার স্ত্রীর সঙ্গে রাগ করে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন বলে জানান ওই যুবক।
এ সময় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খবর পেয়ে দৌড়ে এসে ওই যুবককে জাপটে ধরে ফেলেন। সেই সঙ্গে রক্ষা পায় যুবকের জীবন। ওই যুবক উপজেলার পাঁচরুখী গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
আনন্দ ভূঁইয়া জানান, দুই বছর আগে আড়াইহাজার উপজেলার বগাদী গ্রামের সোহেল মিয়ার মেয়ে হালিমাকে (২২) বিয়ে করেন তিনি। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। এরমধ্যেই স্ত্রী হালিমা আরেক যুবকের সঙ্গে পরকীয়ায় আসক্ত হয় এবং এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শনিবার সকালে আনন্দ বাইরে থেকে বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী ও সন্তান ঘরে নেই। এ সময় স্ত্রীর মোবাইলের নম্বরে কল দিলে পরকীয়া প্রেমিক কল রিসিভ করেন এবং এই নাম্বারে আর কল দিতে নিষেধ করেন। আর এই কষ্টে তার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিকেলে আড়াইহাজার থানার সামনে অবস্থান নেন ওই যুবক। এ সময় তিনি নিজের শরীরে আগুন দেয়ার জন্য কেরোসিন ঢালেন।
আড়াইহাজার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, থানার সামনের রাস্তায় এক যুবক শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছিলেন। আমি বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি। এর কারণে তিনি আগুন দিতে পারেননি। পরে তাকে সাবান দিয়ে গোসল করাই এবং আমাদের হেফাজতে রাখি।
তিনি আরো বলেন, ওই যুবককে আগুন দেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানিয়েছেন, তার স্ত্রী সন্তানকে নিয়ে ভোরে পালিয়ে গেছে। ফোন দিলে তাকে পান না। এজন্য রাগে কষ্টে রাস্তায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এখন থানায় তার স্ত্রী ও শ্বশুর আসছেন। তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি। তবে থানার সামনে কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন, এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি ওই যুবকুুুু।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied