একসঙ্গে জন্ম নেয়া ৩ সন্তানের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী এনি বেগম (২৪)। তিন সন্তানের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে।
আশরাফুল ইসলাম অপু জানান, স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে। একজনের নাম রাখা হয় ‘স্বপ্ন’ বাকি দুজনের নাম রাখা হয় ‘পদ্মা’ ও ‘সেতু’। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে।
জানা গেছে, গত শুক্রবার (১৮ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে জন্ম হয় এক ছেলে ও দুই মেয়ের।
ডা. বেনজির হক পান্না জানান, গত শুক্রবার সকালে এনিকে ক্লিনিকে ভর্তি করা হয়। জরুরিভিত্তিতে এনিকে অস্ত্রোপাচার কক্ষে নিয়ে গেলে সিজারের মাধ্যমে তার দুটি কন্যাসন্তান ও একটি পুত্র৬সন্তানের জন্ম হয়। নবজাতক দুই মেয়ে ও এক ছেলে সুস্থ আছে। তাদের মা এনিও সুস্থ আছেন।
তিনি আরো বলেন, এনি শুরু থেকেই তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন। মা ও সন্তানদের কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেত, কিন্তু পেশেন্টের তাগিদে সিজার করতে হয়েছে। তাদের পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে। এখন একসঙ্গে তিন সন্তান পেয়ে সবাই খুশি।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি