ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৪:৬
পটুয়াখালীর বাউফলে সদ্য শেষ হওয়া চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনপরবর্তী পরিস্থিতি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের জরুরি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুন) সন্ধ্যায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এনামুল হক। 
 
সভায় আরো বক্তব্য রাখেন- চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, মো. বশার মৃধা, চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলমগীর সরদার, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, চন্দ্রদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মস্তফা ফকির, সাধারণ সম্পাদক মো. কামল সিকদার, চন্দ্রদ্বীপ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রহিম মোল্লা, সাধারনণসম্পাদক মো. হানিফ হাওলাদার, নবনির্বাচিত ইউপি সদস্য মো.শাহবুদ্দিন, ইব্রাহিম গাজী, ছাত্রলীগের সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. শাহজালাল ইসলাম প্রমুখ। 
 
সভায় বক্তারা বলেন, গত ২১ জুনের নির্বাচনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন তথা তৃণমূল আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মো. এনামুল হক। নদীবেষ্টিত অবহেলিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের উন্নয়নের অগ্রযাত্রা চলমান রাখতে এনামুল হকের বিকল্প নেই। এ কারণে জনগণ তাকে  দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ আমির হোসেন হাওলাদারকে নৌকা প্রতীক দিলেও জনগণ ও দলীয় নেতাকর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছেন, যেভাবে ২০১৬ সালের নির্বাচনে প্রত্যাখ্যান করেছিলেন। 
 
বক্তারা আরো বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এনামুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনবিচ্ছিন্ন আমির হোসেন হাওলাদার নৌকা ডুবিয়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি কখনো দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। এ কারণে আমরা তাকে সভাপতি পদে থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার