পুঠিয়ায় পুকুর পাড়ের গাছপালায় হামলা ও মাছ লুটের অভিযোগ
পুঠিয়ায় পুকুর পাড়ের গাছপালায় হামলা ও মাছ লুটের অভিযোগ উঠেছে। রবিবার (১৯ জুন) দুপুর উপজেলার জিউপাড়া ইউনিয়নের ম্যাচপাড়ায় এ ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী পুকুর মালিক মাজহারুল ইসলাম তোতা পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পুকুর মালিক মাজহারুল ইসলাম জানান, গত ৮ বছর যাবত একই ইউনিয়নের ছোট সেনভাগের আব্দুল মুন্সির কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। গত কয়েক দিন যাবত আব্দুল মুন্সির চাচাতো ভাই মনির, আব্দুল ওয়াদুদসহ তাদের ভাগভাগিরা পুকুরের মালিকানা দাবি করে আসছে।
পরে তারা আমাকে পুকুরটি ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে। এসময় আমি তাদেরকে জানাই আমি কাগজ দেখে আব্দুল মুন্সির কাছ থেকে পুকুর লিজ নিয়েছি। তবে যদি আপনার পুকুরের মালিক হন তাহলে আমার পাওনাদি দিয়ে দিলে আমি পুকুর ছেড়ে দিব।
এসময় তারা আমাকে বর্তমানের লিজের পূর্বের তারিখে পুকুরের লিজের কাগজ করার প্রস্তাব দেয়। এতে আমি রাজি না হওয়ায় গতকাল রবিবার মনির আব্দুল ওয়াদুদসহ ভাড়টিয়া ২০ থেকে ২৫জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার পুকুরে হামলা চালায়।
এসময় তারা আমার পুকুর পাড়ের কলা, পেপেসহ বিভিন্ন ধরনের গাছ পালা কেটে ফলে এবং পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জাানন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুন) তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কাথা জানান এ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied