বাঘায় পশুর বর্জ্যে পরিবেশ দূষণসহ বিভিন্ন রোগে আক্রান্তের আশঙ্কা
রাজশাহীর বাঘা উপজেলা হাট-বাজারে জবাই কৃত পশুর বর্জ্যে মারাত্মকভাবে প্রাকৃতিক উপাদান ও পরিবেশ দূষণের সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এলাকাবাসীর।
উপজেলা সদরে ঐতিহ্যসিক বাঘা বাজারটি অবস্থিত। যার ইজারা থেকে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আসে বাঘা পৌরসভায়। মাস খানেক আগেও বাজারের মধ্যে সরকারি নির্দিষ্ট স্থানে থাকলেও বর্তমানে বাজারে নেই কোন পশুর জবাইখানা। সপ্তাহে বাঘায় ২ দিন রবিবার ও বৃহস্পতিবার হাট বসে। হাটের দিন প্রায় ১৮/১০ টি গরু ও ৩/৪ টি ছাগল জ্ববাই হয়ে থাকে। এছাড়াও প্রতিদিন ৩/৪ টিগরু এবং ছাগল ১/২ টি জ্বাহই হয়ে থাকে। যাতে করে মাংস ব্যবসায়ীরা বাজার থেকে হাপ কি.মি দক্ষিণে আমবাগানে তৈরি করে চালাচ্ছে পশু জবাই এর কাজ । ব্যবসায়ীদের দিতে হচ্ছে বাগান মালিক বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মৃত বুদু আলীর ছেলে আলাউদ্দীন (মজনু)কে গরু-মহিষ প্রতি ১০০ ও ছাগল প্রতি ৫০ টাকা। আর জবাই কৃত পশুর বর্জ্যে যত্রতত্র ভাবেই ফেলা হচ্ছে আম বাগানের মাঝের । এতে বায়ু, পানি ও মাটি তিনটি প্রাকৃতিক উপাদানের ক্ষতির সম্মুখিন হয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণ সহ আশেপাশের আম বাগানের গাছে ক্ষতিকর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে। আম ফল অত্র উপজেলার প্রধান অর্থকরী ফসল, আম গাছে ক্ষতিকর দীর্ঘমেয়াদি প্রভাবের ফলে অত্র এলাকার বাগান মালিকদের অর্থনৈতিক ভিত্ত ভাঙ্গার আশঙ্কাও রয়েছে বলে দাবী স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগে পাওয়া যায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এখানে অ্যানথ্রাক্সসহ বিভিন্ন রোগে আক্রান্ত ও মৃত গবাদিপশু জবাই করে মাংস বিক্রির ঝুঁকি রয়েছে। বাজারের মাঝখানে জবাইখানা থাকাকালীন সময়ে মৃত পশু জবাই করে মাংস বিক্রির দায়ে প্রশাসন কতৃক বেশ কয়েকজন ব্যবসায়ী কে আটক করে জেল ও জরিমানাও করা হয়েছিল। আবার অন্যদিকে পশুর বর্জ্যে আমবাগানের ডোবায় যত্রতত্র ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখায় এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ফলে মশা, মাছি বাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় পরেছেন এলাকার মানুষ। অথচ পৌরসভার পক্ষ থেকে নেই কোন তদারকি ।
পার্শ্ববর্তী বাগান মালিক সাজেদুর রহমান অভিযোগ করে বলেন, আম বাগানে পশু জবাই করার পর যে ক্যানালে ফেলা হচ্ছে তার অর্ধেক আমাদের ও অর্ধেক তাদের( তিন জনের) । কিন্তু আমাদের কিছু না জানিয়ে মজনু জবাইখানার জন্য ইটের গাথুনি দিয়ে ঘড় তৈরী করে। আমি তাকে বললে সে জানায় পৌর মেয়রের হুকুমে কসাইদের সে জমি ভাড়া দিয়েছে এবং সকল বর্জ্যে শুকনো উঁচু স্থানে রেখে পৌরসভা থেকে পাঠানো ড্রামে তা অন্য স্থানে নিয়ে ফেলা হবে। কিন্তু প্রায় দুই মাস হতে আসলো সকল বর্জ্যে ডোবায় ফেলছে। এখানে আমাদের প্রায় ২৫ বিঘার আমবাগান রয়েছে এবং তা নিচু জমি।বর্ষাকালে অল্প পানিতে ডুবে যায়। এমন চলতে থাকলে আমরা ব্যপক ক্ষতির সম্মুখীন হব। আর এসব বর্জ্যের দুর্গন্ধ ছড়ানো সহ মশা-মাছির মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে বর্জ্যের বিষাক্ত জীবাণু। এতে সারা বছর হাঁপানি, জন্ডিস, যক্ষ্মা, ডায়রিয়া, আমাশয়সহ নানা রোগে আক্রান্ত হয়ে শারিরীক ক্ষতির সম্মুখীন হবে আশপাশের বসবাসকারী মানুষেরা। বাঘা উচ্চ বিদ্যালয় এর সাবেক দপ্তরি জমসেদ আলী বলেন, বর্ষাকালে আমাদের সহ আশেপাশের মানুষের বাগানের জমি গুলোতে পানি জমে থাকে। এতে করে আমাদের সকলকে ভবিষ্যৎ বিপদের মুখে ঠেলে দিচ্ছে এরা। আমরা খুব দ্রুত এর প্রতিকার চাই।
বাঘা বাজারের মাংস ব্যবসায়ীরা জানান , বাজারের জবাইখানাটি বর্তমানে না থাকায় তারা ভাড়া জায়গায় পশু জবাই করছেন। এতে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন তারা। হাট-বাজারের খাজনার পাশাপাশি জমি মালিককে দিতে হচ্ছে ভাড়া। এছাড়াও জবাই কৃত পশুর মাংস ভ্যান যোগে বিক্রির স্থানে নিতে অতিরিক্ত ভাবে পরিবহন খরচও লাগছে তাদের। তারাও মাংস বিক্রির আশে পাশেই খুব দ্রুত ভাবে স্থায়ী জবাইখানার দাবী জানায় পৌর কর্তৃপক্ষের কাছে।
উক্ত জমির মালিক আলাউদ্দীন বলেন, পৌর মেয়রের অনুমতি ক্রমে জমি ভাড়া দিয়েছি। তবে প্রথম থেকেয় পৌরসভার ড্রাম দেওয়ার কথা থাকেও তা এখনো পাঠায়নি।
বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক জানান, বাজার উন্নয়ন এর কাজের জন্য অস্থায়ী ভাবে ভাড়া স্থানে পশু জবাই এর অনুমতি দিয়েছি। সেখানকার সকল বর্জ্যে কাজ শেষের সাথে সাথে ড্রামে করে অন্যত্র নিয়ে যাওয়া হবে। উক্ত স্থানে কোন প্রকার বর্জ্যে রাখা হবেনা এমনি নির্দেশনা দেওয়া আছে।
এ বিষয়ে বাঘা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ রোকনুজ্জামান বলেন, বর্জ্য গুলো মাটির নিচে পুঁতে ফেলতে হবে। পশু জবাইয়ের পর মলমূত্র রক্ত এবং বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে যেখানে অন্য প্রাণী, কুকুর, বিড়াল ছাগল না যেতে পারে। এর দুর্গন্ধ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, পশু জবাইয়ের পর বর্জ্য যত্রতত্র ভাবে ফেলে রাখা হলে পরিবেশ দূষণের সহ মানব দেহে বিভিন্ন রোগ বালায়ের আশঙ্কা থাকে। এই সকল বর্জ্য গুলো মাটিতে পুতে ফেলাই উত্তম।
এমএসএম / জামান
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি
গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
Link Copied