ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বারিতে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৪৩
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২২ বাস্তবায়নের ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ৬৫ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। 
 
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবদুর রাজ্জাক এবং কর্মশালাটি পরিচালনা করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান।
 
কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী তাদের প্রত্যেকেরই নির্ধারিত দায়িত্ব রয়েছে। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সেসব কতটুকু দায়িত্ব পালন করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এটা জরুরি। একই সাথে সুশাসন ও শুদ্ধাচার সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে এবং এর গুরুত্ব আমাদের উপলব্ধি করতে হবে। আমি আশা করি এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা শুদ্ধাচারের বিভিন্ন ধরনের কলাকৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।  

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’