ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আশ্রয় কেন্দ্রে জন্ম নেয়া শিশুর নাম রাখা হলো ‘বন্যা’


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৬-২০২২ সকাল ৯:৪০

সিলেটে আশ্রয়কেন্দ্রে জন্ম নেয়া শিশুর নাম রাখা হয়েছে ‘বন্যা’। গত ১৬ জুন সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে জন্মগ্রহণ করে সে। বাবা কামাল উদ্দিন ও মা লুৎফা বেগম গৌরিনগর গ্রামেরই বাসিন্দা।

চলমান বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো সিলেট। ঘর-বাড়িতে পানি ঢুকে পড়ায় গৃহহীন হয়ে পড়ে ৯০ শতাংশ মানুষ। ভয়াবহ বন্যায় লুৎফা বেগমদের ঘরে কোমর পানি ঢুকে যাওয়ায় তাদের আশ্রয় নিতে হয় আশ্রয় কেন্দ্রে। আর এই আশ্রয় কেন্দ্রেই জন্ম হয় বন্যার। বোগান্তি ও দুর্ভোগের মধ্যেও বন্যার জন্মগ্রহণে আনন্দ বিরাজ করে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের মধ্যে।

গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বোরহান উদ্দিন জানান, বন্যায় গৌরীনগর গ্রামের ঘর-বাড়ি ডুবে যাওয়ায় গৌরীনগর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন এলাকার দেড় থেকে দুই শতাধিক বাসিন্দা। আর সেখানেই জন্ম হয় ফুটফুটে শিশুর।

শিশুটির বাবা কামাল উদ্দিন ও মা লুৎফা বেগম বলেন, আল্লাহর রহমতে আমরা এক কন্যাসন্তানের মালিক হয়েছি। কিন্তু এই পরিস্থিতিতে খাদ্য সঙ্কটসহ বিভিন্ন সমস্যায় আছি। ঠিকমতো খাবার না পাওয়ায় শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে না। এই মুহূর্তে যদি একটু সাহায্য পেতাম তবে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারতাম। 

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত