চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক মিল্লাত হোসেন (৩০) নিহত হয়েছেন। মিল্লাত হোসেন উপজেলার সদাবরী গ্রামের আত্তাব হোসেনের ছেলে। মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কার্পাসডাঙ্গা মধুচরা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত হোসেন সকালে মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গার মধুচরা বটতলা নামক স্থানে পৌঁছলে একটি বালুবোঝাই ট্রাক্টর তাকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা মারে। এতে তিনি পিচঢালাই সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরের চালক পালিয়ে গেলে ও মাটিবোঝাই ট্রাক্টরটি আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত