ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জুয়া খেলা অবস্থায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার-৫


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ২:৯

খুলনার পাইকগাছায় জুয়া খেলা অবস্থায় পুলিশ এক ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গড়ইখালী ইউপির বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ফকিরাবাদের মনি শেখের বসতঘরে জুয়া খেলছিল আসামিরা। খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে স্থানীয় ইউপি সদস্য মো. আক্তার হোসেন গাইন ( ৫০,) আছাদুল ইসলাম (৩৫), হান্নান সানা (৪০), মো. মনি শেখ (৪০) এবং রেজাউল সরদারকে (৫০) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ক্যাম্প ইনচার্জ এসআই মনির উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৫ জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ২৭)।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার সকালে মাদক মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়