ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে খুলে দেয়া হল রেগুলেটর গেট
ভারি বৃষ্টিপাত ও উজানে ভারতের পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলাকে সম্ভাব্য বন্যার কবল থেকে রক্ষা করতে সোনাগাজীতে অবস্থিত ফেনী রেগুলেটরের ৪০টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আজ মঙ্গলবার (২১ জুন) সকালে মুহুরী নদীর ১২২ কিলোমিটার বাঁধের দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ফুলগাজীর কয়েকটি গ্রামে পানি ঢুকে যাওয়ায় সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
একই সময় ভারি বর্ষণে ফুলগাজী বাজারের গার্ডওয়ালের ভেতর দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পানি ধীরে ধীরে বাড়ছে। স্থানীয়রা বলছেন, পানি বাড়ছে, ডুবছে রাস্তা-ঘাট ও ফসলি জমি।
ফেনী পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নুরনবী বলেন, ফুলগাজী উপজেলা যাতে বন্যার কবলে না পড়ে সেই বিবেচনায় অতিরিক্ত পানি সরে যেতে ফেনী রেগুলেটরের সব গেট খুলে দেয়া হয়েছে।
হঠাৎ করে সব গেট খুলের দেয়ার বিষয়ে নুরনবী আরো বলেন, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এক দিনে মুহুরী নদীতে ১২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। অতিরিক্ত পানি সরে যেতে ফেনী রেগুলেটরের গেট খুলে দেয়া হয়। মুহুরী রেগুলেটরে স্বাভাবিক পানিপ্রবাহ ২ দশমিক ৭ সেন্টিমিটার। বর্তমানে ওই প্রবাহ ৩ দশমিক ৯ সেন্টিমিটারে ঠেকেছে।
তিনি আরো জানান, পানিপ্রবাহ ৪ দশমিক ৫ সেন্টিমিটার হলে বন্যার আশঙ্কা রয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান