চৌহালীতে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক পরে দুস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ ।গতকাল
২১ জুন মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ যমুনার নদীর বাঘুটিয়া ও উমারপুর নৌকা ঘাট এলাকার নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন এবং ভাঙন কবলিত এলাকার মানুষের খোঁজ-খবর নেন পরে বাঘুটিয়া এলাকার ভাঙ্গন কবলিত এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন। পরিদর্শনকালে তিনি নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাউবোর সাথে পরামর্শ করবেন ৷ সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন , জেলা ত্রাণ কর্মকর্তা মো: আক্তারুজ্জামান , উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিন ,আ'লীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ , উপজেলা কৃষিবিদ জেরিন আহমেদ , থানার ওসি হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার ,ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া , আনসার ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার জাইদুর রহমান জাহিদ , সদর "ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।এদিকে একই দিনে দুর্গম চরে
জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ দুর্গম ঘোষিত এলাকায় বজ্র নিরোধক দন্ড স্থাপনের উদ্বোধন এবং আজিমুদ্দির হতে খাষ শাহজানী রাস্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গুচ্ছ গ্রামের চলমান কাজ পরিদর্শন ৷ পরে ভাঙন কবলিত এলাকার মানুষের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে নদীর তীর ভাঙন রোধে জিও ব্যাগের কাজ দ্রুত সম্পন্নের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন ৷ " এদিকে বিকেলে উপজেলা হলরুমে ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা প্রশাসক ড.ফারুক আহমদ স্থানীয় জনপ্রতিনিধি , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৷
এমএসএম / এমএসএম
উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন
প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল
বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া
মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ
রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন
নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে
পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ
বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও
Link Copied