ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

গণপরিবহনের জন্য হ‌বে র‍্যাপিড পাস : আতিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২২ সকাল ৮:৫৪

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নগর পরিবহনের সংখ্যা ও পরিধি বাড়ছে। এগুলোর কানেক্টিভিটি হয়ে গেলে ই-টিকিটিং সিস্টেম থেকে র‍্যাপিড পাস প্রযুক্তির উদ্যোগ নেওয়া হবে। আর এসব গণপরিবহনের জন্য হবে র‍্যাপিড পাস। গতকাল মঙ্গলবার (২১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে তিনি এসব কথা বলেন।

তি‌নি বলেন, ঢাকা নগর পরিবহনের পরিধি বাড়ছে। মেট্রোরেল থেকে নেমে গণপরিবহনে ওঠার পর বা গণপরিবহন থেকে মেট্রোরেল, নৌযান যেখা‌নেই ভ্রমণ করুক যাত্রীরা যাতে এক র‍্যাপিড পাস ব্যবহার করেই চলাচল করতে পারেন- সেই উদ্যোগ আমরা নিচ্ছি। বাস রুট রেশনালাইজেশনের আজকের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‍্যাপিড পাসের জন্য ঢাকা নগর কর্তৃপক্ষ-ডিটিসিএ কে দায়িত্ব দি‌য়ে‌ছে। তারা এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে আগামী মিটিংয়ে আমাদের জানাবেন।

মেয়র আতিক বলেন, ঢাকা শহরে গাড়ির চাপ কমাতে গাবতলী- মহাখালী-সায়েদাবাদ-যাত্রাবাড়ী টার্মিনালগুলো কীভাবে শহ‌রের বাইরে নিয়ে যাওয়া যায়; সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ভুলতা, কেরানীগঞ্জ, কাঁচপুর- এই তিন স্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসগু‌লো; অন্যদিকে ঘাঁটাচর, গ্রাম ভাটুরিয়া এবং হেমায়েতপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসগুলোর টার্মিনাল ও ডিপো করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এতে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান মো. আনিসুর রহমান মিয়া, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ প্রমুখ।

জামান / জামান

পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে ছুরিকাঘাত ও ছিনতাই: ডেমরায় যুবকের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে আলোচনায় একাধিক নাম

বিশালাকৃতির নৌকা বানিয়ে মূল সড়কের অধিকাংশ জায়গা দখল, নিশ্চুপ কর্তৃপক্ষ!

ষড়যন্ত্রের শিকার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু

ভারতীয় নাগরিকের হারানো ফোন উদ্ধার ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: এপিবিএন

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট