ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জে ত্রাণ দিতে গেলে বাস ভাড়া ফ্রি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ১০:২৪

সুনামগঞ্জে ত্রাণ নিয়ে যেতে চাইলে বাস ভাড়া ফ্রি করে দিয়েছে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক সমিতি। তকাল মঙ্গলবার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেন সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মুক্তি মুকুল।

চলমান বন্যায় সুনামগঞ্জের মানুষজন দিশাহারা হয়ে পড়েছেন এবং সুনামগঞ্জে প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন। অনেকেই যাতায়াতের সমস্যায় ত্রাণ নিয়ে সুনামগঞ্জে যেতে পারছেন না। তাই মানবিক দিক বিবেচনায় ফ্রিতে ত্রাণ পৌঁছানো বা কারো কাছে ভাড়ার টাকা না থাকায় সুনামগঞ্জ আসতে পারছেন না, এমন মানুষের জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, ‘সিলেট থেকে সুনামগঞ্জে যারা ত্রাণ নিয়ে যাবেন, তারা সিলেট কুমারগাঁও বাস স্টেশন থেকে বিনামূল্যে সুনামগঞ্জ নতুন বাস স্টেশনে ত্রাণ নিতে পারবেন। কোনো ভাড়া লাগবে না। একই সঙ্গে ভাড়ার টাকার অভাবে কেউ যদি সুনামগঞ্জ যেতে না পারেন, কুমারগাঁও বাস স্টেশন আসবেন; আপনাকে ফ্রিতে সুনামগঞ্জ পৌঁছে দেওয়া হবে।’

আজ বুধবার (২২ জুন) থেকে সুনামগঞ্জ- সিলেট রোডে বাস চলাচল করবে৷ কাউন্টারও খোলা থাকবে৷ প্রয়োজনে ০১৭১১ ০৫৯৬৩৪, ০১৭২৭ ৫৩৫৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মুক্তি মুকুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত