ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ২:৪৫

রাজধানী ঢাকার তেজগাঁওয়ে গ্লোবাল টেলিভিশন ভবনের মূল ফটকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় পাবনার ঈশ্বরদীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) বেলা ১১টায় ঈশ্বরদী টিভি জার্নালিস্ট অ্যাসোশিয়েসনের আয়োজনে ঈশ্বরদীর জিরো পয়েন্ট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।

এ সময় গ্লোবাল টিভির সাংবাদিক ও  ক্যামেরাপার্সনসহ কয়েকজনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি জানান ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকরা। বক্তারা প্রশ্ন রেখে  বলেন, দেশে যখন বিশ্বের অষ্টম আশ্চর্য পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তখন সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা কিসের আলামত? সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা, মামলার প্রতিবাদ জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আশরাফুল আবেদীন, ঈশ্বরদী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, গ্লোবাল টিভির ঈশ্বরদী প্রতিনিধি ইয়াছিন আলী শেখসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত