ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে যোগদিতে এমপি বাবুর ব্যাপক প্রস্তুতি


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ৪:৫২
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিতব্য  আগামী ২৫ জুন সমাবেশ সফল করতে  দক্ষিণ বঙ্গের অভিভাবক বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলালে উদ্দিনের  দিক নির্দেশনায় খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর নেতৃত্বে ও সার্বিক  ব্যবস্থাপনায় (কয়রা -পাইকগাছা) থেকে মুক্তিযোদ্ধাসহ  ৭০ টি বাস ও ১০ টি মাইক্রোবাস ও মটর সাইকেল যোগে  ৫ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যোগ দেবেন। এ সফরের বাস ভাড়া ৫ হাজার নেতাকর্মীর  খাবারের ব্যয় বহন করছেন এমপি আক্তারুজ্জামান বাবু ।জানা গেছে, স্বপ্নের সেতুর উদ্বোধনী সমাবেশে (কয়রা -পাইকগাছা) উপজেলার মুক্তিযোদ্ধাসহ প্রায় সব জনপ্রতিনিধি, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেবেন। তাদের বহনে ইতিমধ্যে ভাড়া করা হয়েছে বিলাস বহুল বাস। ৫ হাজার নেতাকর্মীদের চারবেলা খাবারের ব্যবস্থাও থাকবে বাস ও মাইক্রোবাসের  মধ্যেই। সার্বিক সহযোগিতা ও ব্যবস্থানায় রয়েছেন এমপি বাবু। 
 
নেতাকর্মীদের সুবিধার্থে কয়রা পাইকগাছার বিভিন্ন পয়েন্ট থেকে বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। 
 
দলীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সমাবেশকে সফল লক্ষে ও দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার  জন্য এমপি বাবু তার নির্বানী এলাকায় একাধিক বর্ধিত সভা ও দলীয় নেতা কর্মীর সাথে একাধিকবার বৈঠক করেছেন। রেখেছেন দলীয় নেতাকর্মীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন এমপি আক্তারুজ্জামান বাবু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে কয়রা-পাইকগাছা থেকে ৫ হাজার মানুষ যাবেন। তিনি আরও বলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে বাঙালি জাতির আরেকটা আনন্দ বিজয় উৎসব পালন করতে যাচ্ছে আগামী ২৫ জুন। এই উৎসব হলো, পদ্মা সেতুর উদ্বোধন। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু। মানুষের স্বপ্ন পূরন হয়েছে উৎসুক মানুষের ঢল নামবে ২৫ জুন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার