ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় ঘটনায় মাদ্রাসার সুপার, ছাত্রীসহ আহত-৬


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ৪:৫৪

কক্সবাজারের পেকুয়ায় হামলায় মাদ্রাসা সুপারসহ একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। জখমীদের মধ্যে মাদ্রাসা সুপারের স্ত্রী, ২ জন মাদ্রাসায় পড়–য়া ছাত্রীসহ ২ জন নারীও রয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে পারিবারিক ও হাসপাতাল সুত্র নিশ্চিত করেছেন।  উপজেলার সদর ইউনিয়নের জালিয়াখালী নামক স্থানে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন জালিয়াখালীর মৃত মৌলভী আবদুল হকের পুত্র ও জালিয়াখালী হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার, ওলামালীগের পেকুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা হাসান রব্বানী (৩০), তার স্ত্রী কহিনুর আক্তার (২৬), বড় ভাই জিয়াউর রহমান (৪০) ও জিয়াউর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৩২), পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী ও জিয়াউর রহমানের মেয়ে তানজিনা সোলতানা (১৭), পেকুয়া হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী ও জিয়াউর রহমানের মেয়ে সাফিয়া আক্তার (১৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন দুপুরের দিকে মাদ্রাসা সুপার মাওলানা হাসান রব্বানী নিজ কর্মস্থল হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসায় ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টান ছিল। অনুষ্টান শেষে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার মৃত ছৈয়দুল হকের পুত্র নেজাম উদ্দিন, তার দুই পুত্র সজিব, শহিদুল ইসলামসহ ৪/৫ জনের দুবৃর্ত্তরা হাসান রব্বানীকে প্রাণনাশের চেষ্টা চালায়। মুহাম্মদ আবদুল্লাহর বাড়ির সামনে তাকে গতিরোধ করা হয়। এক পর্যায়ে দুবৃর্ত্তরা ওই শিক্ষককে কিরিচের কোপ দিয়ে ডান হাতে হাড়ভাঙ্গা জখম করে। পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, বিষয়টি আমি জেনেছি। পেকুয়া থানার পুলিশ ফোর্স হাসপাতালে পাাঠানো হয়েছে। লিখিত এজাহার দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন