শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানীর পুরস্কার পেলেন বারির বিজ্ঞানী ড. বাবুল
দেশের কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশ বরেণ্য উদ্যানতত্ত্ববিদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. বাবুল চন্দ্র সরকারকে কৃষি মন্ত্রণালয় কর্তৃক এ বছর ‘শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী’ পুরস্কার প্রদান করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২-এর কর্মসম্পাদন সূচক [৫.১.১]-এর আওতায় তাকে শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী পুরস্কারে ভূষিত করা হয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. বাবুল চন্দ্র সরকারের হাতে ‘শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী’ পুরস্কার তুলে দেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবদুর রৌফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তকর্মাবৃন্দ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক এ বিজ্ঞানী ১৯৬৪ সালের ১ সেপ্টেম্বর নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গুজির কোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ড. বাবুল চন্দ্র সরকার ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর, সিলেটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পান।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied