অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি রক্ষার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ
অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি রক্ষার দাবিতে পাবনায় মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ফসলি জমি বাঁচাতে পদ্মা নদীর পাবনা সদর উপজেলার চরতারাপুর পয়েন্টে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের বন্ধের দাবিতে এ মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন তারা।
গতকাল বুধবার (২২ জুন) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, নিজামউদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জালাল উদ্দিন বিশ্বাসসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বালু উত্তোলনকারীদের যেভাকে ইজারা দিয়েছেন, সেখান থেকে উত্তোলন না করে নদীর তীর থেকে উত্তোলন করছে। এতে চরতারাপুর ইউনিয়নের বাহিরচর, ভাদুরিয়াডাঙ্গী, শুকচর, কোলচরী, হোগলাডাঙ্গী এলাকা হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যেই বেশকিছু ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকিতে পড়েছে আশপাশের আরো ফসলি জমি ও মানুষের ঘরবাড়ি। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে অচিরেই চরতারাপুর ইউনিয়নের কিছু গ্রাম ও কয়েকশ একর ফসিল জমি নদীতে বিলীন হয়ে যাবে।
তারা আরো বলেন, বালু উত্তোলনকালীরা এলাকার প্রভাবশালী। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। এই বালু উত্তোলন বন্ধ না হলে অসহায় ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘরও যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে।
পরে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে একটি স্মারকলিপি প্রদান করে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন